ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেলাবতে টোরিক্সা চালক হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

  • মোঃ এমাদ মিয়া
  • আপডেট সময় ০৪:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬০) নামের এক অটো রিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিক্সা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিক্সাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তারা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বেলাবতে টোরিক্সা চালক হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

আপডেট সময় ০৪:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫