ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ২৪ জানুয়ারি, শনিবার বেলা ১১ঃ০০ টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এবার সারাদেশে ৮টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা সুশৃংখল করতে চবি প্রক্টোরিয়াল বডি সর্বক্ষণিক নজর রেখেছে। এ সময় ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা ও শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানভীর হায়দার মোঃ আরিফ (প্রক্টর, চবি) এছাড়াও অতিরিক্ত পুলিশ, নিরাপত্তা বাহিনী,রোভার স্কাউট ও বিএনসিসি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরাও সহায়তা করেছেন। প্রশাসন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করেন।
এসময় সকাল ৮ টা থেকেই ক্যাম্পাসে মানুষের ব্যস্ততা,কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকরা পৌছানো নিয়ে চাঞ্চল্যকর অবস্থা লক্ষ্য করা গেছে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী অভিভাবকরা জানান, প্রশাসনের কাজে তারা সন্তুষ্ট এবং ভর্তি পরীক্ষায় স্থানীয়ভাবে অংশ নিতে পারায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার, এবং মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান (একাডেমিক), মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন (প্রশাসনিক) এ বছর ২৭ নভেম্বর পর্যন্ত খ ইউনিটে অনলাইনে আবেদন করেছে শিক্ষার্থীরা। ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এবার কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ২৫ হাজার ৪১৮ টি আবেদন পড়েছে এবং মোট সিটের সংখ্যা ২,৯৩৪টি। সে হিসাবে প্রতি সিটের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃংখলভাবে ঢাবি খ- ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।
-
সালাহ উদ্দিন আহমেদ - আপডেট সময় ০১:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























