ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডামি নির্বাচনে জড়িতদের বিচারের দাবিতে মনোহরগঞ্জে বিক্ষোভ

পতিত হাসিনা সরকারের প্রহসনের ডামি নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এতে যোগ দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা ভূঁইয়া, যুগ্ম আহবায়ক এস.এম মুনসুর আলম, মঞ্জুরুল আলম মজনু, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক (সাবেক চেয়ারম্যান) আব্দুল মুনাফ, মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদল আহবায়ক সফিকুর রহমান আক্কাছ, কৃষকদল আহবায়ক মোজাম্মেল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু,সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার

ডামি নির্বাচনে জড়িতদের বিচারের দাবিতে মনোহরগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় ০৩:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫