ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

মেসিরা একা নন, প্রথম ম্যাচে হেরেছিল ম্যারাডোনার আর্জেন্টিনাও

সৌদি আরবের বিপক্ষে আর যা-ই হোক, এমন হার নিশ্চয়ই কল্পনা করেনি আর্জেন্টিনা। সেই অকল্পনীয় বিষয়টাই ঘটে গেছে লিওনেল মেসির দলের সঙ্গে। ২-১ ব্যবধানে হেরে বসেছে মধ্যপ্রাচ্যের দলটির কাছে। তাতে দলটির বিশ্বকাপের শেষ ষোলয় যাওয়াই পড়ে গেছে ধোঁয়াশায়।  

বিশ্বকাপের শুরুর ম্যাচেই এমন হারের অভিজ্ঞতা অবশ্য আর্জেন্টিনা এই প্রথম নয়। এর আগেও এমন অভিজ্ঞতা হয়েছে আকাশী-সাদাদের। তাও আবার একবার দু’বার নয়, পাঁচ পাঁচ বার! এক ভেতরে আবার একবার আর্জেন্টিনা হেরেছিল সোনালি সময়ের ডিয়েগো ম্যারাডোনাকে দলে নিয়েও!

আলবিসেলেস্তেদের সঙ্গে বিষয়টা প্রথম ঘটেছিল ১৯৩৪ বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ হয়েছিল নকআউট ফরম্যাটে, প্রথম ম্যাচে সুইডেনের কাছে ২-৩ হেরে বিদায় নেয় তারা। এর পর ১৯৫০ এবং ১৯৫৪ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতেই পারেনি। ১৯৫৮ বিশ্বকাপ দিয়ে যখন আবারও ফিরল ফুটবলের বিশ্ব আসরে, সেবারও প্রথম ম্যাচে হেরে বসে দলটি তারা।

এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের ঘটনা ঘটেছে ১৯৭৪ সালে। সেবার পোল্যান্ডের কাছে ২-৩ গোলে হারে আর্জেন্টিনা। এরপর ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হারে।

১৯৯০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও হট ফেভারিট আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে ক্যামেরুনের কাছে। সেবার দলে ছিলেন ম্যারাডোনা, ছিলেন দলটির অধিনায়কও! যদিও এরপর ঘুরে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা পৌঁছে যায় ফাইনালেও।

আজকের আগ পর্যন্ত সেটাই শেষ বার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারে আর্জেন্টিনা। ভুলতে বসা সে স্মৃতিই এবার মেসিদের ফিরিয়ে দিল সৌদি আরব। যার ফলে এখন লিওনেল স্ক্যালোনির দলের পিঠটা ঠেকে গেছে দেয়ালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

মেসিরা একা নন, প্রথম ম্যাচে হেরেছিল ম্যারাডোনার আর্জেন্টিনাও

আপডেট সময় ০৮:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২