সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বকাপ অভিষেকে ইংল্যান্ডের নায়ক সাকা

বিশ্বকাপ অভিষেকে আলো কাড়ার ব্যাপারটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। বড় মঞ্চের অনভিজ্ঞতা আর বিশ্বকাপের চাপ- এই দুই মিলে নতুনদের জন্য বিষয়টিকে করে তোলে বেশ কঠিন। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দিলেন না ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করে ইরানকে গোলবন্যায় ভাসানোয় বিরাট অবদান রাখলেন ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। 

মাঠের ফুটবলে সাম্প্রতিক সময়টা তেমন ভালো কাটছিল না ইংল্যান্ডের। কিন্তু বিশ্বকাপের শুরুতেই সেই হতাশা ঝেড়ে ফেলল হ্যারি কেনের দল। কাতারের আল খলিফা স্টেডিয়ামে সোমবার রাতে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

৪৩ তম মিনিটে সাকার প্রথম গোলটি এসেছে হ্যারি ম্যাগুয়েরের পাসে। আর ৬২তম মিনিটে  স্টার্লিংয়ের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটা করেন আর্সেনাল ফরোয়ার্ড। এবারের গোলে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছেন সাকা। প্রতিপক্ষের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জালে বল জড়ান তরুণ এ ফরোয়ার্ড।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে মাত্র ৪টি গোল ছিল সাকার। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমে সেই সাকাই করলেন জোড়া গোল। আর তাতে সমালোচনার জবাবটাও দেওয়া হল ঠিকঠাকভাবেই। কারণ ২০২০ সালে ইউরোর ফাইনালে টাইব্রেকার মিস করে দেশের মানুষের কাছে একরকম খলনায়কই যে হয়ে উঠেছিলেন সাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিশ্বকাপ অভিষেকে ইংল্যান্ডের নায়ক সাকা

আপডেট সময় ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২