ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

সেনেগালকে হারিয়ে ডাচদের বিশ্বকাপ প্রত্যাবর্তন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি সেনেগাল, সেই ধারাবাহিকতাটাই হয়তো এবারের বিশ্বকাপেও বজায় রাখতে পারতো আফ্রিকার দেশটি। কিন্তু ম্যাচ শেষের সাত মিনিট আগে বাধ সেধে বসেন ডাচ স্ট্রাইকার কোডি গাকপো। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল করেই দৃশ্যপট বদলে দিয়েছেন ২৩ বছর বয়সী এ উইঙ্গার। আর তাতে ৮ বছর পর বিশ্বসেরার মঞ্চে ফিরে শুভসূচনা পেয়েছে নেদারল্যান্ডস। 

সোমবার রাতে কাতারের আল থুমামা স্টেডিয়ামে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর পর ডাচদের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন ডেভি ক্লাসেন।

‘এ’ গ্রুপের শীর্ষে এখন ইকুয়েডর। গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ২ গোল হজম করেও তৃতীয় স্থানে আছে সেনেগাল আর গ্রুপের তলানিতে কাতার।

দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানেকে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে হারিয়েছে নেদারল্যান্ডস। তবুও দমে যায়নি আফ্রিকান দলটি। আসরে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে নাকানিচুবানি খাইয়েছে আলিউ সিসের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই সমানে আক্রমণ চালিয়েছে দুদল। চতুর্থ মিনিটে প্রথমবার সুযোগ হারায় নেদারল্যান্ডস। কোডি গাপকোর ক্রস থেকে গোলমুখে বল পেয়েও পা লাগাতে ব্যর্থ হন স্টিভেন বের্গভাইন। একাদশ মিনিটে আবারও নিশ্চিত গোলের সুযোগ হারায় নেদারল্যান্ডস। এবার গোলমুখে সুযোগ হারান ফ্রেঙ্কি ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ হারিয়েছে সেনেগাল। তবে সেনেগালকে গোলবঞ্চিত করায় বড় অবদান ছিল নেদারল্যান্ডসের গোলকিপার আন্দ্রিস নোপার্টের। ৬৫ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া পাপে গেয়ের শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন অভিষিক্ত এ গোলরক্ষক।
৭৩ তম মিনিটে আবারও গেয়ের শট ফিরিয়ে দেন নোপার্ট।

ম্যাচ যখন ড্রয়ের পথে তখন ভাগ্য খোলে নেদারল্যান্ডসের। ৮৪ তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জালে বল জড়ান গাপকো আর তাতে লিড পেয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ডাচদের।  অতিরিক্ত সময়ের নবম মিনিটে সেনেগালের জালে দ্বিতীয় পেরেকটা ঠোকেন ডেভি ক্লাসেন। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

সেনেগালকে হারিয়ে ডাচদের বিশ্বকাপ প্রত্যাবর্তন

আপডেট সময় ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২