ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

আইসক্রিম ব্যবসায়ী থেকে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক

জমকালো আয়োজনে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করল কাতার। গ্রেটেস্ট শো অন আর্থ’র উদ্বোধনী মঞ্চে দেখা গেল ঘানিম আল মুফতাহকে। দুহাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। পবিত্র কোরআন পাঠও করলেন। দর্শকদের জানার আগ্রহ জাগতেই পারে, কে এই মুফতাহ?

মুফতাহ কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। জন্ম থেকেই পা নেই তার। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভুগছেন তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেই সব বাধা টপকে একাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন মুফতাহ। ২০ বছর বয়সী মুফতাহর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। এছাড়া আইসক্রিমের ব্যবসাও রয়েছে তার।

অনুষ্ঠানে কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক সংগীত পরিবেশন করেন। তার সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো ফিরে এলো। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরও একে একে হাজির করানো হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

আইসক্রিম ব্যবসায়ী থেকে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক

আপডেট সময় ১১:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২