ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

খোরশেদ আলম এর ৩টি ছড়া কবিতা

১। “সুনাম”
খোরশেদ আলম

রাতে করো লেখাপড়া
দিনে করো কাজ
জ্ঞানী গুণী হতে হবে
রাজা মহারাজ।

নাম যশ খ্যাতি আর
হবে বাড়ি গাড়ি
শান্তি সুখের জীবন
দেয় নাকো আড়ি।

আঁধারের মাঝে তবে
পাবে সুখ আলো
ক্ষণেক্ষণে জনে মনে
লোকে বলে ভালো।

যুগে যুগে কালে কালে
রয়ে যাবে নাম
সকলের মুখে হাসি
কত যে সুনাম!

২।”নৌকা ভেলা”
খোরশেদ আলম

ঘরেও পানি বাইরে পানি
পানি খাটের নিচে
যেদিক তাকাই শুধু পানি
ছুটতে থাকে পিছে।

খারাপ পঁচা ময়লা পানি
কমছেনা এক ইঞ্চি
চলার জন্য তাই সকলে
কাগজে নাঁও কিনছি।

ছেলে মেয়ের লেখাপড়া
চলেনা ঠিকভাবে
কেউ জানেনা জমাট পানি
কবে নেমে যাবে?

৩।”জোছনার ফুল”
খোরশেদ আলম

জোছনার ফুল ঝরে
আকাশের গায়
একরাশ সুখ দেবো
আয় ছুটে আয়।

মেঘেদের লুকোচুরি
কানামাছি খেলা
টুপটাপ পাতা নড়ে
রঙধনু মেলা।

বিজলীও থেমে থেমে
আলো নিয়ে হাসে
জোছনার ফুলগুলো
তারা হয়ে ভাসে।

আমাদের ঘরে ঘরে
একরাশ সুখ
দেশ মাটি ভালোবাসি
মায়া ভরা মুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

খোরশেদ আলম এর ৩টি ছড়া কবিতা

আপডেট সময় ০৫:১৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

১। “সুনাম”
খোরশেদ আলম

রাতে করো লেখাপড়া
দিনে করো কাজ
জ্ঞানী গুণী হতে হবে
রাজা মহারাজ।

নাম যশ খ্যাতি আর
হবে বাড়ি গাড়ি
শান্তি সুখের জীবন
দেয় নাকো আড়ি।

আঁধারের মাঝে তবে
পাবে সুখ আলো
ক্ষণেক্ষণে জনে মনে
লোকে বলে ভালো।

যুগে যুগে কালে কালে
রয়ে যাবে নাম
সকলের মুখে হাসি
কত যে সুনাম!

২।”নৌকা ভেলা”
খোরশেদ আলম

ঘরেও পানি বাইরে পানি
পানি খাটের নিচে
যেদিক তাকাই শুধু পানি
ছুটতে থাকে পিছে।

খারাপ পঁচা ময়লা পানি
কমছেনা এক ইঞ্চি
চলার জন্য তাই সকলে
কাগজে নাঁও কিনছি।

ছেলে মেয়ের লেখাপড়া
চলেনা ঠিকভাবে
কেউ জানেনা জমাট পানি
কবে নেমে যাবে?

৩।”জোছনার ফুল”
খোরশেদ আলম

জোছনার ফুল ঝরে
আকাশের গায়
একরাশ সুখ দেবো
আয় ছুটে আয়।

মেঘেদের লুকোচুরি
কানামাছি খেলা
টুপটাপ পাতা নড়ে
রঙধনু মেলা।

বিজলীও থেমে থেমে
আলো নিয়ে হাসে
জোছনার ফুলগুলো
তারা হয়ে ভাসে।

আমাদের ঘরে ঘরে
একরাশ সুখ
দেশ মাটি ভালোবাসি
মায়া ভরা মুখ।