সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাজিলকে সমর্থন দিতে কাতারে যাচ্ছেন হাবিবুল বাশার

কাতারের ফুটবল বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। সেই জোয়ার থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের তারকারাও। পছন্দের দলকে সমর্থন দিতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটাররা যাচ্ছেন কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে। এবার জানা গেল, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও যাচ্ছেন কাতারে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে।

হাবিবুল বাশারের সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে যাবেন আরও দুই ক্রিকেটার। জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম এবং সাবেক আরেক ক্রিকেটার সানোয়ার হোসেন। এছাড়া হাবিবুল বাশারের এক বন্ধু সুমন ও যাবেন কাতারে। শনিবার ঢাকা পোস্টকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিল ও সার্বিয়ার খেলা দেখবেন। বাশারের মতো তামিমও ব্রাজিল সমর্থক। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও খেলা দেখবেন মাঠে বসে। সাকিব লিওনেল মেসির ভক্ত, তাই ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন তারকা এই অলরাউন্ডার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ব্রাজিলকে সমর্থন দিতে কাতারে যাচ্ছেন হাবিবুল বাশার

আপডেট সময় ০৩:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২