ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

প্রশ্ন ফাঁসে ফেঁসে গেলেন বিমানের প্রধান প্রকৌশলী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে নতুন করে ফেঁসে গেলেন প্রধান প্রকৌশলীসহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।

তারা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান ও মহাব্যবস্থাপক (কার্গো) এ বি এম নাজমুল হুদা। বিমানের জুনিয়র অপারেটর জিএসই ও ক্যাজুয়েল পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে তারা জড়িত বলে সংশ্লিষ্টরা জানান।

বিমান সূত্রে জানা যায়, গত বছর বিমানের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ওই দুই কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি নজরে আসে। কিন্তু রাজনৈতিক কারণে এতদিন তা ধামাচাপা ছিল। সম্প্রতি ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় বিমানসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় পরিবর্তন করা হয়েছে প্রশাসন বিভাগ। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ থেকেও তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান, গত বছরের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বিমান কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে। এ ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৎকালীন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তাইজ ইবনে আনোয়ার প্রেষণে বিমানে নিয়োগ পেয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

প্রশ্ন ফাঁসে ফেঁসে গেলেন বিমানের প্রধান প্রকৌশলী

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪