সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গোল্ডেন বল জয়ী ফুটবলার : লিওনেল মেসি

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল। ১৯৮২ বিশ্বকাপ থেকে এটি শুরু হয়েছে। পাওলো রসি, ডিয়েগো ম্যারাডোনা ও রোমারিও বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি গোল্ডেন বল পেয়েছেন। অন্য আসরগুলোতে গোল্ডেন বল বিজয়ী ফুটবলারের দল বিশ্বকাপ জিততে পারেনি। 

দ্বিতীয় পর্বে থাকছে ২০১৪ সালের বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে প্রতিবেদন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে নিয়ে অনেক সংশয় ছিল। কিছুটা অফ ফর্মের সঙ্গে ছিল ইনজুরির সমস্যা। সকল প্রতিবন্ধকতা দূর করে মেসি তার সেরা বিশ্বকাপটা কাটিয়েছেন ব্রাজিল বিশ্বকাপে। প্রথম চার ম্যাচেই তিনি ম্যাচ সেরা হয়েছেন।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার সেই বিশ্বকাপ শুরু হয়েছিল। প্রথম ম্যাচেই গোল করেছিলেন মেসি। এই গোলটি ছিল আট বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও তার গোল।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে জিতে। সেই তিন গোলের মধ্যে দু’টি গোলই মেসির। এই ম্যাচেও ম্যাচ সেরা মেসি।

তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা। এই পর্বে সুইজারল্যান্ডের সঙ্গে খেলা ছিল। সেই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মেসির বাড়ানো বলেই গোল পান আনহেল ডি মারিয়া আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ১৯৯০ সালের বিশ্বকাপের সেমিতে উঠে আর্জেন্টিনা। সেই সেমিফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রকোরে পরাজিত করে মেসির দল। মেসিই টাইব্রেকারে দলের হয়ে প্রথম গোল করেন।

রিও ডি জেনোরিওতে ফাইনালটিতে হয় ১৯৯০ এর পুনরাবৃত্তি। ম্যারাডোনা যেমন সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানির কড়া মার্কিংয়ে ছিলেন। ব্রাজিল বিশ্বকাপেও মেসির ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছিল। সেই বেড়াজাল ভেঙে গনজালো হিগুয়াইন একবার বল জালে পাঠালেও অফ সাইডে বাতিল হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যায়। আর্জেন্টিনা হারলেও মেসি টুর্নামেন্টের সেরা হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

গোল্ডেন বল জয়ী ফুটবলার : লিওনেল মেসি

আপডেট সময় ০৩:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২