সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা: আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু নব্য বিএনপি গজিয়েছে। এরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা। এই প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় দোকানপাট, মার্কেটে গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করার চেষ্টা করছে। এই দুষ্কৃতকারীরা বিএনপির কেউ নয়। তাদেরকে দমন করতে হবে।’

রোববার ‘গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের’ দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তুরাগ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় মসজিদের সামনে জমজম টাওয়ারের সামনে দিয়ে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ সবার উদ্দেশে আমিনুল হক বলেন, এখন থেকে আপনারা আর কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, কোনো দখলদারি করার চেষ্টা করে আপনারা সবাই ওই দুষ্কৃতকারীকে পুলিশে বা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো জুলুম-নিপীড়ন-নির্যাতন ও হত্যা দেখতে চাই না। দেশের ছাত্র-জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যে রক্তের প্রবাহ দেখেছি, সেই রক্ত আর দেখতে চাই না। স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে চাই না। বাংলাদেশের মানবাধিকার আর যেন কখনও লুণ্ঠিত না হয় এ বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আমিনুল হক।’

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, হাজী মোস্তফা জামান, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আফাজ উদ্দীন আফাজ, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, চান মিয়া, আলী আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, মহিউদ্দিন তারেক, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা: আমিনুল

আপডেট সময় ১০:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪