সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

জবিতে সশরীরে ক্লাশ শুরু ১৮ আগস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাশ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সশরীরে ক্লাশ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে- উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দায়িত্ব পালন করবেন ট্রেজারার। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য।

গত ৮ আগস্ট সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাশ নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

জবিতে সশরীরে ক্লাশ শুরু ১৮ আগস্ট

আপডেট সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪