সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।এদিকে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের উৎখাতের পর সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা।

বর্তমান অন্তর্বর্তী সরকার কী ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করবে সে সম্পর্কেও আলোকপাত করতে পারেন। এ সময় বিদেশি কূটনীতিকদের প্রশ্নের জবাব দেবেন তিনি।

অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সুযোগে প্রধান উপদেষ্টা ওয়াশিংটন গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে জানা গেছে। তার প্রস্তুতি শুরু হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ফিউচার সামিট অনুষ্ঠিত হবে। এই সম্মেলনেও অংশ নেবেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ড. ইউনূস। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মূল বিতর্ক অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আরও অনেক ইভেন্ট হবে। এসব ইভেন্টের অনেকগুলোতে প্রধান উপদেষ্টা যোগ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে যোগদানের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বিশ্বে খুব জনপ্রিয়। তিনি জাতিসংঘ অধিবেশনের সুযোগে গণতন্ত্রায়নের পথে কী ধরনের সংস্কার করতে যাচ্ছেন সেটা তুলে ধরবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ইউনূস

আপডেট সময় ০১:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪