সংবাদ শিরোনাম ::
জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পত্তির জন্য মাকে বন্দি করে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী

সম্পত্তির লোভ মানুষকে কতটা নামিয়ে আনতে পারে তার নজির স্থাপন করেছেন এক বৃদ্ধার ১২ সন্তান। সম্পত্তির জন্য মাকে তিন মাস ধরে তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছিল তার সন্তানরা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের গোর্কণঘাট এলাকায়।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের গোর্কণঘাট এলাকার প্রয়াত মো. আবদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৭০)। তার ৯ ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে সম্পত্তির জন্য তার সন্তানরা নানা ফন্দি করতে থাকে। একপর্যায়ে ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এ কাণ্ড করেন। শুধু বন্দিই নয় বিভিন্ন সময় বৃদ্ধা মাকে মারধরও করত এই সন্তানরা।

শুক্রবার গোপনের সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল জেলা শহরের গোর্কণঘাট এলাকায় বৃদ্ধা জাহানারা বেগমকে উদ্ধার করে। এ সময় তার ৮ সন্তানকে আটক করে নিয়ে আসে। আটকের সময় সন্তানরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য তাদের মাকে তিন মাস ঘরবন্দি করে রাখে। পাশাপাশি তাদের মাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া, বস্তায় ভরে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাদের ভুল বুঝতে পারায় স্থানীয় কাউন্সিলের মাধ্যমে মায়ের কথামতো তাদের ছেড়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট

সম্পত্তির জন্য মাকে বন্দি করে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী

আপডেট সময় ১১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪