সংবাদ শিরোনাম ::
জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কীভাবে কাতরাচ্ছেন দেখে যান: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এতদিন বলে আসছিল আন্দোলনকারীদের ওপর শুধু রাবার বুলেট ছোড়া হয়েছে। হাসপাতালের বেডগুলোতে ঘুরে যান, এই বেডগুলোতে কারা অবস্থান করছে। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আরেক জনকে আঘাত করেছে। এ ধরনের বুলেট ব্যবহার করেছে ফ্যাসিস্টরা। বিশ্বাস না হলে হাসপাতালগুলোতে দেখে যান, গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কীভাবে বেডে কাতরাচ্ছেন।

শনিবার বিকাল ৪টায় কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এই গণহত্যা সঙ্গে যারা জড়িত ছিল তাদের যেন প্রত্যেকের দেশে ও আন্তর্জাতিকভাবে বিচার হয়। এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের আহত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে বাড়তি টাকা নিয়েছে এমন কিছু অভিযোগ শুনেছি। এখন থেকে কোনো অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে প্রশাসনসহ যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সারজিস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কীভাবে কাতরাচ্ছেন দেখে যান: সারজিস

আপডেট সময় ০৬:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪