ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব: ডা. আহমেদুল

আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

শনিবার বিকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, যখন কোনোকিছু চাপিয়ে না দিয়ে আপনার মতামতকে প্রাধান্য হবে তখনই পরিবর্তন সম্ভব। গত চার বছর আমরা বলেছি, আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, ন্যাশলান হেলথ অথরিটি, ও ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে। স্ট্র্যাটেজিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। সেগুলো হয়নি।

তিনি বলেন, এখন আমরা মনে করি স্বাস্থ্যখাতে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। আমরা একটা কথা বলতে চাই যে যে জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন।

এর আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো দরকার। সব ধরনের অনিয়ম ও অনৈতিকতা বন্ধ করতে পারলে ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত উপহার দেওয়া যাবে বলে আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এটির কাউন্ট-ডাউন আজ থেকেই শুরু হচ্ছে। তার কথার সঙ্গে ঐক্যমত জানান অতিরিক্ত মহাপরিচালক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব: ডা. আহমেদুল

আপডেট সময় ০৬:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪