ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

জেলেদের চাল আত্নসাৎ ইউপি পরিষদে দূর্নীতির অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৫:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহাউদ্দিনের হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আবেদ চৌধুরীর বিরুদ্ধে জেলেদের চাল আত্নসাৎ, বয়স্ক ভাতার টাকা আত্নসাৎ, এলাকায় বসবাসরত নিরীহ জনগনের উপর অত্যাচার ও ইউপি পরিষদে আসা উন্নয়ন প্রকল্পের অর্থ আত্নসাৎ সহ ব্যাপক দূর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে ৬নং হাসাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগন।

শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত স্থানীয় খাসমহল বাজারে অবস্থিত হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেয়ারম্যান আবেদ চৌধুরীর দ্বারা নাগরিক সেবা বঞ্চিত ও নির্যাতিত জনগনের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন
নজরুল হাওলাদার, আজাদ ভূইয়া, আঃরব হাওলাদার, নুরউদ্দিন চৌধুরী, মোকসুদুল্লাহ, রিয়াদ প্রমূখ,
মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, আবেদ চৌধুরী অসহায় জেলেদের চাল আত্নসাৎ, বয়স্কভাতার টাকা আত্নসাৎ, ও ইউপি পরিষদে আসা উন্নয়ন প্রকল্পে ব্যপক দূর্নীতি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন বলে জানায় বক্তারা, তার যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদের উৎস কোথায় এমন প্রশ্ন রেখে সরকারকে তা খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন ও অনতিবিলম্বে তাকে তার দোসরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় এলাকাবাসী।

এবিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হানুজ্জামান বলেন, এমন অভিযোগ এর আগেও শুনেছি মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্তের অগ্রগতি কতটুকু হয়েছে আগামীকাল মৎস্য কর্মকর্তার সাথে আমার মিটিং রয়েছে ওনার থেকে জেনে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এছাড়াও আবেদ চৌধুরীর নেতৃত্বে আব্রাহাম চৌধুরী, মান্না,পান্না, এরা এলাকায় অনিয়ম, চাঁদাবাজি, জেলেদের জাল আটকিয়ে টাকা আদাই সহ অসংখ্য অভিযোগ রয়েছে।

উল্লেখ্য গতমাসের ৯জুলাই এই চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ
এনে মানববন্ধন করে হাসাননগর ইউনিয়নের জেলেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

জেলেদের চাল আত্নসাৎ ইউপি পরিষদে দূর্নীতির অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৫:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪