সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। খবর রয়টার্স।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৭ আগস্ট) ভোরে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা করে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এ হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করেছে। এর প্রতিক্রিয়ায় বৈরুতের শহরতলীতে হামলা করে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

এরপর হিজবুল্লাহও প্রতিশোধের অঙ্গীকার করে। তারা যুদ্ধ প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে জানায়। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। এ গুপ্তহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার হয়, ইরানের সঙ্গে হিজবুল্লাহ-হুতির মতো বাহিনীগুলো যোগ দেবে। এ নিয়ে এখনো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

আপডেট সময় ০৩:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪