সংবাদ শিরোনাম ::
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন উপাচার্যের আমন্ত্রণে ববিতে শিক্ষামন্ত্রী, সংকট নিরসনে দিলেন আশ্বাস  মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত 

ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না: এম সাখাওয়াত

‘ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা (বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মুঠোফোনে ৪৫ মিনিটের এক সাক্ষাতকারে এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য জড়িত।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশির ভাগই তরুণ ও শিক্ষার্থী। ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়।’

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন।’

একই সঙ্গে তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘ভারত সরকারের প্রতি আমার বার্তা হলো, আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুভাবাপন্ন একটি সরকার দেখতে চান?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না: এম সাখাওয়াত

আপডেট সময় ১১:২০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪