সংবাদ শিরোনাম ::
খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত  চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি করে বক্তারা আরও বলেন, একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ডের রায় দেয়।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে।

সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) কে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটনসহ আরও দুই জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

বিশিষ্ট মুরব্বি আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাওসার আহমেদ’র সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার।

এ সময় বক্তব্য দেন, আন্নু মালিক লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, উপজেলা বিএনপি নেতা মজির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা রাদেক আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪