সংবাদ শিরোনাম ::
খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত  চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন

৫ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২টি কাউন্সিলর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে

সিটি কর্পোরেশন সূত্র বলছে, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় আছে মোট ৫৫টি। এর মধ্যে ৩২টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড। সেখানে এক কোটি ৫৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ক্ষতি হয়েছে দেড় কোটি টাকা।এছাড়া, ১৪টি কার্যালয়ে হামলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।বাকি নয়টি ওয়ার্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওয়ার্ডগুলো হলো, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২০ নম্বর দেওয়ানবাজার, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ, ২৮ নম্বর পাঠানটুলী, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চসিকের সচিবালয় বিভাগ থেকে প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে নাগরিক সেবা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম, রাজস্ব বিভাগের কার্যক্রম চালু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের চিকিৎসাসেবা দিচ্ছে। দ্রুতই নাগরিক সেবা পূর্বাবস্থায় ফেরাতে কাজ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

৫ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২টি কাউন্সিলর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে

আপডেট সময় ১০:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪