সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার

একসঙ্গে বেরিয়ে লাশ হলেন মা-ছেলে, বাঁচলেন বাবা

কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালক ইয়াছিন (বাবা) অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা সিএনজি পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিনের স্ত্রী মিতু আক্তার (২৮) ও তার ১৬ মাস বয়সি ছেলে আলভী।

জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম মিয়াবাজার যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক পিছনের দিক দিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। তবে প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক ইয়াছিন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা (ওসি) ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার মা-ছেলে নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

একসঙ্গে বেরিয়ে লাশ হলেন মা-ছেলে, বাঁচলেন বাবা

আপডেট সময় ০২:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪