ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

ছুরিকাঘাতে আহত লামিনে ইয়ামালের বাবা

স্পেনের বিস্ময় বালক হিসেবে এরই মধ্যে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন লামিনে ইয়ামাল। স্পেনকে ইউরো কাপ জিততেও দারুণ ভূমিকা আছে এই ১৭ বছর বয়সি তরুণের। সেই তার বাবাই এবার ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

স্পেনের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বাকবিতণ্ডায় জড়ানোয় এক পর্যায়ে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়িকে ছুরি দিয়ে আঘাত করেছে কয়েকজন ব্যক্তি। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় এ ঘটনা ঘটেছে। ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তার বাবা ও দাদি এখানেই বসবাস করেন।

বিইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর মুনির নিজেই স্থানীয় হাসপাতালে ছুটে গিয়েছিলেন। তার অবস্থা গুরুতর হলেও প্রাণের সংশয় নেই। এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ। অন্য আরেকটি গণমাধ্যম বলছে, এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো এক তর্কের জেরে এমন ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তিরা।

উল্লেখ্য, ১৫ বছর বয়সে বার্সার সিনিয়র দলে খেলা ইয়ামাল এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন। বার্সায় এখন নিয়মিত মুখ তিনি। কদিন আগে ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও হাতে তুলেছেন ইয়ামাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

ছুরিকাঘাতে আহত লামিনে ইয়ামালের বাবা

আপডেট সময় ১২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪