সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রিয়ালে এমবাপ্পের স্বপ্নের অভিষেক, প্রথম ম্যাচেই গোলের সঙ্গে শিরোপা জয়

স্বপ্নের অভিষেক যাকে বলে এক কথায়, রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের অভিষেকটিও তেমনি। উয়েফা সুপার কাকে রিয়ালের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন এই ফরাসি সুপারস্টার। তার এমন দিনে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতেছে রিয়াল।

পোল্যান্ডের ওয়ারশতে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে রিয়াল। যদিও বেশ কবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা। প্রথমার্ধে গোল না করার আক্ষেপ নিয়েই বিরতিতে যেতে হয়েছে রিয়ালকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও কিছুটা সময় নিয়েছে রিয়াল। এরপর অবশ্য একের পর এক আক্রমণে ম্যাচের ৫৯ মিনিটে ভাঙে ডেডলক। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল বক্সের ভেতর খুব সহজেই জালে জড়িয়েছেন ভালভার্দে। সেই গোলের রেশ না কাটতেই ফের জালের দেখা পেয়ে যায় রিয়াল। এবার গোল করেন রিয়ালের নতুন নায়ক এমবাপ্পে। ম্যাচের ৬৮ মিনিটে বক্সের ভেতর বল ধরে বেলিংহ্যাম বাড়িয়ে দেন এমবাপ্পেকে। দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে চিরচেনা উল্লাসে মেতেছেন এমবাপ্পে। রাঙিয়েছেন নিজের অভিষেক।

ম্যাচের বাকি সময় আর গোল শোধ দিতে পারেনি আতালান্তা। যার সুবাধে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। নিজের অভিষেক ম্যাচেই শিরোপার স্বাদ পান এমবাপ্পে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রিয়ালে এমবাপ্পের স্বপ্নের অভিষেক, প্রথম ম্যাচেই গোলের সঙ্গে শিরোপা জয়

আপডেট সময় ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪