সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

১৫ আগস্ট যে কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইকের’ এর অংশ হিসেবে তৃতীয় দিনে সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সারা দেশের সব ছাত্রজনতাকে ওই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সকাল ১০টায় কেন্দ্রীয় জমায়েতের স্থান হিসেবে শাহবাগে অবস্থান নেবে সমন্বয়কসহ আন্দোলনকারীরা। বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উল্লেখ করা হয়।

দাবিগুলো হলো-১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; ২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে- তাদের বিচার নিশ্চিত করতে হবে; ৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে- তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে; ৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে- তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

১৫ আগস্ট যে কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট সময় ০১:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪