সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় একটি পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছেন। উপত্যকাজুড়ে গত ১০ মাসেরও বেশি সময় ধরে দখলদার সেনারা যে বর্বরতা চালাচ্ছে, এটি তার সর্বশেষ নজির।

বুধবার ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতের আগ মুহূর্তে নুসেইরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী এ হামলা চালায়। এতে ‘পুরো আবু নাবা পরিবার ধ্বংস হয়ে যায়’। হামলায় ৭ সদস্যের পরিবারের মা, বাবা এবং দুই থেকে এগার বছর বয়সি পাঁচ শিশু প্রাণ হারায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহগুলোকে মধ্য গাজার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। ‘মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর, যার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল’।

এদিকে বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’আন এক বিস্তারিত প্রতিবেদনে বলেছে, যুদ্ধের ৩১৩তম দিনে ইসরাইলি যুদ্ধবিমান গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে গত ২৪ ঘণ্টায় ৫৬ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নিহত

আপডেট সময় ০১:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪