ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

মিয়ানমারের ১৩ বিজিপি বিজিবির হেফাজতে, ২ কেজি আইস উদ্ধার

কক্সবাজার টেকনাফে মিয়ানমারের ১৩ বিজিপি সদস্যকে হেফাজতে নিয়েছে বিজিবি। এছাড়া ২ কেজি আইস ও ৮৩ বোতল বিদেশি মদসহ চোরাচালানে জড়িত ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। ওই বিজিপি সদস্যদের বিজিবির তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও বিজিবির কাছে ইতোপূর্বে আটককৃত ১১০ জন এবং অদ্যকার ১৩ জনসহ সর্বমোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শিগগিরই তাদের মিয়ানমার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে কোস্টগার্ডের বিশেষ অভিযান চলাকালে বাংলাদেশের জলসীমা পেরিয়ে একটি কাটের বোট আসতে দেখে সন্দেহ হলে থামার সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সমক্ষ হয়। পরে বোটটি তল্লাশি করে ২ কেজি আইস বা ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধারপূর্বক ৭ জন চোরাচালানকারিকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন- মিয়ানমার মংডু শহরের বাসিন্দা আব্দুল মুনাফ (২১), নুর হোসেন (৩৪), আমান শরিফ (১৫), মো. সালাম (২৫), অলি আহম্মদ (৩০), মো. ইয়াসিন (২০), পেরাইন্না (১৯)।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

মিয়ানমারের ১৩ বিজিপি বিজিবির হেফাজতে, ২ কেজি আইস উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪