সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

১৫ আগস্টে শহিদ মিনারে ছাত্রদল, গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বায়তুল মোকাররম- গুলশান ও ধানমন্ডিতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেবে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ৮টা থেকে রাজধানীর এসব স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আজ বুধবার রাত থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পলাতক খুনি শেখ হাসিনাসহ তার দোসদের যথাযথ বিচারের দাবিতে ১৫ আগস্ট বায়তুল মোকাররম ১নং গেট থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সাইন্সল্যাব থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। দুটি স্থানেই সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করবেন।’

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট সকাল ৮টা থেকে ‘পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতার মূল হোতা পলাতক খুনি হাসিনা ও তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে’ কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

১৫ আগস্টে শহিদ মিনারে ছাত্রদল, গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান

আপডেট সময় ১১:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪