সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে : সালেহউদ্দিন আহমেদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত সময়ের মধ্যেই কমে যাবে বলে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার(১৪ আগস্ট) সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই, শিগগিরই বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলব না। শিগগিরই কমবে।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।’

এই উপদেষ্টা বলেন, ‘কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে। নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে : সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৮:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪