সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় কাঠ ব্যবসায়ী আলম দেওয়ান (৬০) ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম দেওয়ানের ছেলে সোহান দেওয়ান বলেন, ‘রাত ১২ টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে বাবা-মায়ের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। এ সময় আমি প্রতিবেশীদের ডাকার চেষ্টা করি। পরে রুমে এসে দেখি, বাবা-মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতরা রাত ১টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার বাবা-মাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। এছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা লুট করে।’

সোহান বলেন, ‘ডাকাতরা ৪ থেকে ৫ জন ছিল। তারা আমার বাবার মাথায় কুপিয়ে জখম করাসহ মারধর করেছে। এছাড়া মায়ের পায়ে কুপিয়ে জখম করেছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘আমরা আজ থেকে থানার কার্যক্রম শুরু করেছি। বসন্তপুরে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ করতে বলেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় ০২:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪