সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলায় জড়িয়ে পড়ে বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা। অরক্ষিত থাকায় এতে লুট হয়েছে অস্ত্র। এবার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে নতুন অন্তবর্তীকালীন সরকার।

গত কয়েকদিন ধরে লুট হওয়া অস্ত্র জমা দিতে মাইকিং করছে প্রশাসন। এ ক্ষেত্রে নাম পরিচয় গােপন রাখা হবে বলেও জানানো হয়। এবার সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

সোমবার (১২ আগস্ট) আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (১১ আগস্ট) রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়।

লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে অভিযানে যাবে। তখন কারও কাছে অস্ত্র পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

আপডেট সময় ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪