সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল, বদলির সিদ্ধান্ত

স্বাস্থ্য খাতে সিনিয়র স্কেল ক্যাডার (৬ষ্ঠ গ্রেড) পদে বিভিন্ন সময়ে পদায়িত এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব পদে বিধি মোতাবেক ক্যাডার কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র সাইন্টিফিক অফিসার, জুনিয়র লেকচারার, আবাসিক সার্জন, আবাসিক মেডিকেল অফিসার (৬ষ্ঠ গ্রেড), আবাসিক চিকিৎসক, সিনিয়র স্টোর অফিসার, কিউরেটর, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, প্রিন্সিপাল মেডিকেল ফিজিসিস্ট, সিনিয়র লেকচারার ফিজিওথেরাপি, সুপারিন্টেন্ডেন্ট (৬ষ্ঠ গ্রেড) ও সহকারী পরিচালক (৬ষ্ঠ গ্রেড) তথা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্কেল ক্যাডার পদে ক্যাডার কর্মকর্তাদেরকে বিধি মোতাবেক পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পদে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব হিসেবে পদায়িত এডহক ও প্রকল্পভুক্ত (পরবর্তিতে এনক্যাডারকৃত) চিকিৎসক কর্মকর্তাদের বদলি করে জেষ্ঠ্যতার ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে। এমতাবস্থায়, বিভিন্ন স্মারকে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগকৃত চিকিৎসক কর্মকর্তাদেরকে উপরে উল্লি­খিত পদগুলোতে বিভিন্ন সময়ে জারিকৃত পদায়ন আদেশ বাতিল করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল, বদলির সিদ্ধান্ত

আপডেট সময় ১২:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪