সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

২৬ বছর পর শিবির নেতা নাছির কারামুক্ত

দীর্ঘ ২৬ বছর ৪ মাস পর কারামুক্ত হয়েছেন ৩৬ মামলার আসামি নাছির উদ্দিন ওরফে শিবির নাছির। রোববার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৯৭ সালে চট্টগ্রাম কলেজসংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। ওই সময় নাছিরের লোকজন ভারি অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিল। সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় দেড় হাজার গুলি ছোড়া হয়। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এরপরও তাকে গ্রেফতার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চলে। ওই অভিযানে ৭-৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সময় বিডিআর সেলিমসহ কয়েকজনকে গ্রেফতার করা হলেও আবারও ফসকে যান নাছির। নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল।

এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই অপর দুটি মামলায় জামিন হয়েছিল।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

২৬ বছর পর শিবির নেতা নাছির কারামুক্ত

আপডেট সময় ১১:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪