সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরাইলের ‘ম্যানত মোশাভ’ ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাঙ্কারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের ‘দুয়েইর’ গ্রামে ইসরাইলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো।

এদিকে ইসরাইলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদরদপ্তর হিসেবে পরিচিত ‘জারিত’ ব্যারাকে হেভি-ক্যালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের ‘মাজদাল জুন’ শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এছাড়া ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘বিরানিত’ ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের ‘আইতারুন’ গ্রামে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

গত বছরের অক্টোবর মাসে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরাইলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪