সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা আমরা জানতে চাই। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সে সবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সে ক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব।

তিনি আরও বলেন, আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেফতার দেখতে চাই। নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।

জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রয়টার্সকে নাহিদ বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনি ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। তাই, পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কারণ, আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল। তা ছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও তিনি উল্লেখ করেন।

ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার। অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি পরবর্তীতে কী হব, সেটা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

আপডেট সময় ১১:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪