সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বিএনপির নামে অপকর্ম করলে তাকে আইনের হাতে তুলে দিন: তারেক রহমান

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ঢাল হিসেবে দাঁড়াতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার দুপুরের পর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান। সে সময় নিজের বক্তব্যে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাঁকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন।’

সমাবেশে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করা তারেক রহমান এ সময় আরও বলেন, শেখ হাসিনা গত ১৫ বছর জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন, সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি বলেন, গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র–জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।

ছাত্র-জনতার আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীসহ বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এবং গণতান্ত্রিক সব দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনারা যিনি যেখানে বসবাস করেন, সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া-প্রতিবেশী, তিনি মুসলমান বৌদ্ধ-হিন্দু–খ্রিষ্টান ধর্মীয় পরিচয় যা–ই হোক না কেন, বিশ্বাস যা–ই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

বিএনপির নামে অপকর্ম করলে তাকে আইনের হাতে তুলে দিন: তারেক রহমান

আপডেট সময় ১১:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪