ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা

ঝিনাইদহে জামায়াতের বিশাল গণজমায়েত

দীর্ঘ প্রায় ১৫ বছর পর ঝিনাইদহে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জেলা শহরের পায়রা চত্বরে এ সমাবেশ করে দলটি।

দুপুর ৩টা থেকে বিভিন্ন এলাকা হতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং আন্দোলন সংগ্রামে নিহতদের ছবি হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন হাজারও নেতাকর্মী সর্মথক।

ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। বক্তব্য রাখেন- জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মতিউর রহমান, জেলা আমির অধ্যাপক আলী আজমসহ ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতারা।

বক্তারা বলেন, জালেম সরকারের পতন হয়েছে। ছাত্ররা আমাদের জাতীয় বীর। তাদের রক্ত বৃথা যেতে দেব না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কুরআনের আলোকে সুন্দর দেশ গড়তে হবে। জালেম আওয়ামী লীগ সরকারের সময় যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে। লুট হওয়া সম্পদ, টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি

ঝিনাইদহে জামায়াতের বিশাল গণজমায়েত

আপডেট সময় ১১:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪