সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ফার্মাসিস্ট পদে স্বাস্থ্য অধিদপ্তরে বড় নিয়োগ

ফার্মাসিস্ট পদে স্বাস্থ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে সর্বমোট ৬২৭ জন ফার্মাসিস্ট নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে ১১তম গ্রেড, ১২,৫০০-৩০,২৩০ বেতন স্কেলে মোট ৬২৭ জন নিয়োগ দেওয়া হবে। ১৬ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা 
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন করা যাবে
আবেদন করতে হবে অনলাইনে। ওয়েব সাইটের  মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৭ নভেম্বর সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ ডিসেম্বর বিকেল ৫টা। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করে করতে হবে।

আবেদন সাবমিট করার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএসের মাধ্যমে ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদের জন্য পরীক্ষার ফি বাবাদ ৩০০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবাদ ৩৪ টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ফার্মাসিস্ট পদে স্বাস্থ্য অধিদপ্তরে বড় নিয়োগ

আপডেট সময় ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২