ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল পাউবো প্রকৌশলীর খাদিজা আক্তারের বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি চাম্বল ভূমি অফিসের বাসু দাশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিতর্কের ঝড়, অনিয়ম ও বদলি-বাণিজ্যের অভিযোগেও বহাল প্রভাবশালীরা প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সওজ নজিরবিহীন লুটপাট, দুদকের জালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসলেউদ্দিন চৌধুরী! সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে (২০২৩-২৪) শিক্ষাবর্ষের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।

সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আজ কেন্দ্রীয় ভর্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত আগামী ২০ জুলাইয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল পাউবো প্রকৌশলীর খাদিজা আক্তারের বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০২:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪