ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

কেএনএফের সঙ্গে জড়িত অভিযোগে বান্দরবানে আরও ৫ জন কারাগারে

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রুমা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সবাই রুমা উপজেলার লাইরুনপিপাড়ার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার লাইরুনপিপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫ সহযোগীকে গ্রেফতার করে। পরে পুলিশ শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আসামিদের বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিফ জুডিশিয়াল আদালতের উপ-পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৫ জনকে আদালতে হাজির করা হয়। আদালত উভয়ের বক্তব্য শুনে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১৬ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

কেএনএফের সঙ্গে জড়িত অভিযোগে বান্দরবানে আরও ৫ জন কারাগারে

আপডেট সময় ১২:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪