পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক এমপি মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর ছোট ভাই ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার এশার নামাজ বাদে বাউফল উপজেলার কায়না গ্রামের নিজ বাড়ীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মরহুমের ভাগ্নে মো:আনিসুর রহমান আনিস, সাবেক এমপি রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর জ্যেষ্ঠ পুত্র, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন মো: মেহেদী হাসান শোভন,আলহাজ্ব কারী মো: আফসার হোসেন, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। বক্তারা বলেন, ডাঃ নাসির উদ্দিন একজন সৎ, ধার্মিক ও মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।তাঁর পরোপকারী মনোভাব ও মানুষের প্রতি আন্তরিক ভালবাসার জন্য তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেছিলেন।তার মৃত্যু এলাকায় অপূরনীয় শূন্যতার সৃষ্টি করেছে। জানাজায় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন
-
পটুয়াখালী প্রতিনিধি - আপডেট সময় ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- ৫০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















