ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান 

পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন

সারা বাংলাদেশের ন্যায় পটুয়াখালীতে আজ রবিবার ২৬শে জুলাই সকাল ১০টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিনা কারণে চাকরিচুত্য ও আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা এবং স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণের
জন্য কর্মচারী সমিতি মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উল্লেখ করে মোঃখবির উদ্দিন বলেন আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়,
বিভাগ,সংস্থা,দপ্তর,পরিদপ্তর,মাঠ পর্যায়,রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরী ভিত্তিক ও মাস্টার রোল হিসাবে বিভিন্ন শূন্য পদে নিয়োজিত কর্মচারীগণ দীর্ঘ বছরের অধিক আমাদের উপর অর্পিত দায়িত্ব অদ্যাবধি দক্ষতা ও সুনামের সহিত পালন করে আসছি। ২০০৩ সালের কাজ নাই,মজুরি নাই,পরিপত্রে আমাদের সকল মৌলিক অধিকার সংরক্ষিত ছিল।
কিন্তু পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০০৩ সালের পরিপত্র বাতিল করে আমাদের সাংবিধানিক অধিকার এবং শ্রম আইন এর সুরক্ষা থেকে বঞ্চিত করেন।
মানববন্ধনে মোঃখবির উদ্দিন দাবি করে আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী,
ইতিমধ্যে আপনি বিভিন্ন অসহায় মানুষের জন্য মানবিক কাজ করছেন যেমন ফ্যামেলি কার্ড,কৃষক কার্ড আরও অনেক সেবা এবং মানবিক কাজ হাতে নিয়েছেন তেমনি করে আমাদের মত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল,
দৈনিক ভিত্তিক কর্মচারী দীর্ঘ দিন নিষ্ঠার সাথে সেবামূলক কাজ করেও মানবতার দিন কাটাচ্ছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটা অর্ডারে কতগুলো পরিবারের দুঃখ লাগব হবে, আপনার এবং আপনার পরিবারের জন্য আমরা সারা জীবন দোয়া করবো।
বক্তব্যে এস এম নোমান বলেন-বিগত অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক ১৫ এপ্রিল ২০২৫ সালে
“দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫”জারী
করেন যা শ্রম আইন সংশোধন ২০২৬ এর পরিপন্থী এবং উক্ত নীতিমালায় দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীগণের ন্যায্য অধিকার ক্ষুন্ন হয়েছে। যা দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীগণ এই নীতিমালাকে দাস প্রথা হিসেবে দেখছে। এই জন্য যে,যেখানে মুসলিম ও সনাতন ধর্মালম্বীদের জন্য দুটি ঈদের বোনাস, উৎসব ভাতা নেই,নারীর মাতৃত্বকালীন ছুটি নেই, মাসিক বেতন ন্যূনতম মজুরী কাঠামোতে উল্লেখ না করাসহ অন্যান্য সুযোগ সুবিধা নেই।
কর্মচারী সমিতির মানববন্ধনে মোঃ বশির গাজী বলেন বিগত অন্তবর্তী কালীন সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অর্থ ছাড়ের চিঠিতে ৩০ জুন
২০২৬ এর পর এই খাতে আর নতুন করে বরাদ্দ দেওয়া হবে না মর্মে শর্ত দেওয়া হয়েছিল, যার ফলে গণহারে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ; ডাক বিভাগ,
প্রাথমিক শিক্ষা,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর,
মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল,
দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিনা কারণে চাকরিচুত্য করা হচ্ছে এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর করার প্রক্রিয়া করা হচ্ছে। বর্তমান শ্রম বান্ধব সরকার বিষয়টি গুরুত্বতার সাথে বিবেচনা করবেন এবং বিনা কারণে যাদেরকে চাকুরিচুত্য করা হয়েছে তাদেরকে পূর্ণবহাল এবং আউটসোর্সিং হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করে সরকারের স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে বহু বছরের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পদে কর্মরত জনবলকে মানবিক দিক বিবেচনার পরিপ্রেক্ষিতে রাজস্বকরন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন-মোঃ বশির গাজী,পটুয়াখালী জেলা প্রতিনিধি। এস,এম নোমান, বরিশাল বিভাগীয় আহবায়ক,
মোঃ খবির উদ্দিন হাওলাদার,যুগ্ম আহবায়ক,বরিশাল।
মোঃ আল আমিন মীর বাহার,যুগ্ম আহবায়ক,পটুয়াখালী। মোঃ শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক,পটুয়াখালী।
মোঃ রাকিব,যুগ্ম আহবায়ক,পটুয়াখালী। মোঃ হুমায়ুন কবির রিপন ও
মোঃ মনিরুল ইসলাম খানসহ অন্যান্য সদস্য বৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী

জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান 

পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন

আপডেট সময় ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬