সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

অনুশীলনে মেসির ‘চোট’, ভয়ে কাঁপল আর্জেন্টিনা

বিশ্বকাপের বাকি মাত্র ৫ দিন। আর্জেন্টিনার ম্যাচ ঠিক এক সপ্তাহ পরই। আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। এর ঠিক আগে যদি দলের প্রাণভোমরা মেসি চোটে পড়েন, তাহলে বিষয়টা মোটেও সুখকর কিছু হওয়ার কথা নয়। তেমনই এক মুহূর্ত বুঝি চলেই এলো দলটির সবশেষ অনুশীলন সেশনে। 

প্রথা ভেঙে এবারের বিশ্বকাপটা হচ্ছে নভেম্বরে। যে কারণে বিশ্বকাপের আগে কোনো বিশ্রাম পাননি খেলোয়াড়রা। এমনকি চোটের মিছিলটাও নেহায়েত কম নয়। এই তালিকাটা যখন ক্রমেই বড় হচ্ছিল, তখন লিওনেল মেসি, নেইমার আর কিলিয়ান এমবাপেদের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, কখন শেষ হবে এই ক্লাব ফুটবল। সেই সময়টা অবশেষে শেষ হয়েছে গতকাল। সবাই যোগ দিয়েছেন বিশ্বকাপ বহরে।

সোমবারের অনুশীলনের মাঝে হঠাৎ ডান পায়ের পেছন দিকে ধরে চোটের ভান করেন মেসি। যা দেখে খানিকটা আঁতকে উঠেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। তবে একটু পরেই মেসির অভিব্যক্তি দেখে বুঝে যান, চোট নয় এটা ছিল মেসির অভিনয়! তা দেখে রীতিমতো হেসেই খুন হয়ে যান রদ্রিগো ডি পলরা।

বর্তমানে মেসির আর্জেন্টিনা দল আছে দুবাইয়ে। বিশ্বকাপের আগে আবুধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। আগামীকাল আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ খেলেই কাতারে পা রাখবে আলবিসেলেস্তেরা।

এরপর মেসিদের মনোযোগটা পুরোপুরি থাকবে বিশ্বকাপে। আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে দলটি। সি গ্রুপে আর্জেন্টিনার বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে মেক্সিকো আর পোল্যান্ডের বিপক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

অনুশীলনে মেসির ‘চোট’, ভয়ে কাঁপল আর্জেন্টিনা

আপডেট সময় ০৪:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২