সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

৬ মাস সাইকেল চালিয়ে অবশেষে কাতারে ৪ আর্জেন্টাইন

কাতার বিশ্বকাপ শুরুর আর বাকি মাত্র ৪ দিন। মধ্যপ্রাচ্যের বুকে ফুটবলের এই মহাযজ্ঞ দেখতে ইতোমধ্যেই সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হচ্ছেন ভক্ত-সমর্থকরা। তবে চার আর্জেন্টাইন রীতিমতো অদ্ভুত পাগলামিই করে বসেছেন। ৬ মাস সাইকেলে চালিয়ে গিয়ে হাজির হয়েছেন কাতারে।

গল্পের শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। চার বন্ধু লুকাস, সিলভিও, লিয়ান্দ্রো ও মাতিয়াসের মাথায় আসে আইডিয়াটা। তবে চাইলেই তো এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। প্রেমটা যখন ফুটবলের প্রতি, তখন এত সব ভাবলে হবে না!

৬ মাসে চার বন্ধু মিলে পাড়ি দিয়েছেন ২ মহাদেশ। মাঝে পেরিয়ে গেছে ১৩টি দেশ, ১০ হাজার কিলোমিটার। পথে বাধাও পেয়েছেন অজস্র। তবে বিশ্বকাপ দেখার নেশার কাছে সব নস্যি। সব শেষে তাই দীর্ঘ সফরের ক্লান্তির চেয়ে আনন্দটাই বেশি লুকাস, সিলভিও, লিয়ান্দ্রো ও মাতিয়াসের।

মাতিয়াস ভিয়ারুয়েলের কথা, ‘সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল সৌদি আরবের মরুভূমি পাড়ি দেয়া। আমাদের ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। প্রতিদিন আমাদের দেড়’শ কিলোমিটারের মতো সাইকেল চালাতে হয়েছে।’

তবে এই যাত্রায় চার বন্ধু একা ছিলেন না। পৃষ্ঠপোষক দল ছিল তাদের। যারা তাদের সুবিধামতো জায়গায় হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থন পেয়েছেন চার বন্ধু।

এই যাত্রা কেবলই ক্লান্তির ছিল না। ১৩ দেশ পেরিয়েছেন, পথে নানা ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন, সেখানের খাবার চেখে দেখেছেন। যদিও দীর্ঘ ভ্রমণের কথা ভেবে খাবার খেতে হয়েছে বেছে বেছে।

তবে বিশ্বকাপের জন্য এত তোড়জোড় করলেও টিকিটের ব্যবস্থা এখনো হয়নি তাদের। এজন্যে এখন কর্তপক্ষের সহায়তা আশা করছেন চার বন্ধু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

৬ মাস সাইকেল চালিয়ে অবশেষে কাতারে ৪ আর্জেন্টাইন

আপডেট সময় ০৪:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২