ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাটিং কোচের পদ হারিয়ে আশরাফুল: আমার সঙ্গে অবিচার হয়নি হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিষেধাজ্ঞার ১৮ দিনেও থামেনি ইলিশ শিকার, লক্ষ্মীপুরে আটক ১৩৮ জেলে এক দিনে এক লাখ গাছ লাগাবে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩৬ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা মিলবে যেখানে কুমিল্লা সদর দক্ষিণে স্কুল কমিটির সভাপতি পদে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে শিক্ষা কর্মকর্তার ভূমিকা ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট আ. লীগকে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করছে বিএনপি: নাহিদ মার্কিন নিষেধাজ্ঞায় আটকে পড়া ৪০ ইরানি নাবিক শ্রীলঙ্কায়

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মাইক্রোবাসে থাকা ৫ জন গুরুতর আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করলে টোলপ্লাজা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানালার গ্লাস ভেঙে তাদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস থেকে যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং কোচের পদ হারিয়ে আশরাফুল: আমার সঙ্গে অবিচার হয়নি

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, আহত ৫

আপডেট সময় ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪