ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

পাহাড় ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আদালতে চার্জশিট দাখিল করেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- চসিকের ১৪নং লালখান বাজারের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ (মানিক), তার স্ত্রী তাহেরা কবির, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসান্দত দ্রুব এবং প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী।

দুদক সূত্রে জানায়, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ওয়াসার পুরাতন পানির ট্যাংক নামে সরকারি পাহাড়ের পাদদেশের ভূমিতে লালখান বাজার এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাগো ফাউন্ডেশন তিনতলা একটি ভবন নির্মাণ করে।

ওই ফাউন্ডেশনের এডুকেশন প্রোগ্রামের বর্তমান সহকারী পরিচালক জিহাদ উজ্জামান জানান, স্কুলের জমিটি গত বছর আগে তৎকালীন কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের কাছ থেকে ভাড়া নেওয়া হয়। জাগো ফাউন্ডেশন এবং কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে কাউন্সিলর মানিককে এককালীন ভাড়া বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অর্থাৎ কাউন্সিলর মানিক সরকারি ভূমির ভুয়া মালিক সেজে ওই টাকা গ্রহণ করে এবং তার স্ত্রী তাহেরা কবির দ্বিতল ভবনের মালিক সেজে বাকি টাকা অর্থাৎ ৯ লাখ ৫৪ হাজার টাকা গ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

পাহাড় ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪