ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে ধগলীরমাঠ নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। আটক পাচারকারী মনোয়ার স্থানীয় দৌলতপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনার (বিজিবি-২১) অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপির একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস-এর ১৮০ আর পিলার হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামের ধগলীরমাঠ নামক স্থানে গোপনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বিজিবির টহল দলের কাছে এলে তাকে দাঁড়াতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৯ লাখ টাকা।

খুলনা (বিজিবি-২১) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স ৯টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় ০৯:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪