ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : এনবিআরের ২ কর্মী বরখাস্ত ২৭ বছরের ঐতিহ্যবাহী স্কুলে পরপর দুইবার চুরি কান্নায় ভেঙে পড়লেন প্রধান শিক্ষক কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত উদয়ন ইলেকট্রিক স্যানিটারি ঐক্য পরিষদের নতুন কমিটির যাত্রা শুরু রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ

এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডিআরইউ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) সকালে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসির এজেডএম শফিউদ্দিন শামীম, এমপি ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: নূরুল আজিম।

চলমান কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেটার সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তা-ঘাট সব ব্লক করে দিলাম, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না।

তিনি বলেন, আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত দেবেন, এ বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামীল হবে। আদালতের রায় আসার পর নির্বাহী বিভাগ বিষয়টি দেখতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সঞ্চালনা করেন সংগঠনের কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক দপ্তর সম্পাদক এম বদিউজ্জামান, স্থায়ী সদস্য শাহীন হাসনাত ও আশুষোত সরকার।

অনুষ্ঠানে এসএসসি-২০২৩ ১২জন, এসএসসি-২০২৪ ২১জন ও এইচএসসি-২০২৩ ১১ জনসহ মোট ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিব-কে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : এনবিআরের ২ কর্মী বরখাস্ত

এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডিআরইউ

আপডেট সময় ১২:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪