ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

মাদক মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করাই তার পেশা ছিলো।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

আপডেট সময় ১২:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪